Tuesday, July 14, 2015

শেখ হাসিনাকে ঈদ শুভেচ্ছা জানালেন খালেদা জিয়া।

ঢাকা: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
আজ মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপারসনের ঈদ শুভেচ্ছা বার্তা নিয়ে আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে যান বিএনপির সহ-দফতর সম্পাদক শামিমুর রহমান শামিম ও আসাদুল করিম শাহীন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক সেকেন্দার আলী কার্ডটি গ্রহণ করেন। শামিমুর রহমান শামিম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠিয়েছেন।

No comments:

Post a Comment