Thursday, July 23, 2015

বিল গেটস সম্পর্কে ১৫টি অজানা তথ্য

বিশ্বের শীর্ষ ধনীদের একজন বিল গেটস। মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতার মোট সম্পদের পরিমাণ ৭৯ বিলিয়ন ডলার। ২০০৮ সাল থেকে তিনি দানশীল হিসাবে আবির্ভূত হয়েছেন। ইতিমধ্যে ৩০ বিলিয়ন ডলার দান করে দিয়েছেন। অধিকাংশ সম্পদই তিনি বিলিয়ে দেবেন। এখানে জেনে নিন তার সম্পর্কে ১৫টি তথ্য যা অনেকেই জানেন না।
১. বিলের বাবা ছিলেন খ্যাতিমান আইনজীবী। তার প্রপিতামহ একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। দাদা তার শৈশবেই মিলিয়ন ডলারের একটি ট্রাস্ট ফান্ড গঠন করে যান।
২. কলেজের দ্বিতীয় বর্ষে তিনি এমন এক গাণিতিক সমস্যার সমাধান করেছিলেন যা বিগত ৩০ বছরে কেউ সমাধান করতে পারেননি। এই ঘটনা একাডেমিক জার্নালে প্রকাশিত হয়।
৩. রাতে খাবারের পর নিজের প্লেটটা নিজেই ধুতে পছন্দ করেন বিল।
৪. নিজের বিশাল বিমানটিকে 'দোষপূর্ণ আচরণ' বলে মনে করেন তিনি। এর পেছনে প্রচুর খরচ যায়।
৫. মাইক্রসফটে থাকাকালীন মিটিং এবং ইমেইল প্রচুর অর্থহীন কথা বলতেন বিল গেটস। তবে কাউকে কখনো ব্যক্তিগতভাবে আক্রমণ করেননি তিনি।
৬. গাড়ির গতিতে নেশা ছিল তার। অনেকগুলো পোর্শে কিনেছিলেন। বেশ কয়েকবার উচ্চ গতিতে গাড়ি চালানোর জন্যে জরিমানা খেয়েছেন।
৭. তরুণ বয়সে নির্ভীক ছিলেন গেটস। ১৯৮০-এর দিকে একবার তিনি এবং সহকর্মী অ্যালেন একটি ফ্লাইট মিস করেন। বিমানটি রীতিমতো রানওয়েতে দৌড় শুরু করেছে। বিল জেন ওয়ে কন্ট্রোলে গিয়ে এলোমেলোভাবে সুইচ চাপতে শুরু করলেন। আটক হননি, বরং বিমান ফিরে এসে নিয়ে যায় তাদের।
৮. বিল গেটসের সেন্স অব হিউমার মারাত্মক। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তা বোঝেন না মানুষ।
৯. গত বছর তার একটি ভিডিও দারুণ জনপ্রিয় হয়ে যায়। এর লিঙ্ক তিনি তার নিজস্ব ব্লগ ওয়েবসাইটে দিয়ে রেখেছেন।
১০. গোটা জীবনে ১০০ বিলিয়ন ডলার তিনি দান করে দেবেন বলে মনে ইচ্ছা পোষণ করেন।
১১. বিলের দানের সব অর্থ নিজের ফাউন্ডেশনের মাধ্যমে খরচ হয় না। কিছু বিষয়ে নিজেই পকেটের অর্থ খরচ করেন। যেমন- কোনো এলাকায় ক্লিন এনার্জির ব্যবস্থা করে দিলেন।
১২. যদিও বিল গেটস মাইক্রোসফট থেকে সরে এসে বিলিয়ন বিলিয়ন ডলার দূরে ঠেলে দিয়েছেন, কিন্তু এখনো তিনি এমন কিছু ব্যবসার মালিক যা তাকে অন্যদের চেয়ে দ্রুততার সঙ্গে ধনী করতেই থাকবে।
১৩. তিনি নিজেকে বড় মাপের দানশীল মানুষ বলে মনে করেন না।
১৪. মাইক্রোসফট তার আয়ের উৎস না থাকলেও বেশ কিছু ব্যবসায় বিনিয়োগ করেন তিনি। সেখান থেকে আসা আয়ের পুরোটাই উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। এসব কাজে তার গোপন অস্ত্র মাইকেল লারসেন, বিলের ব্যবসার ম্যানেজার।
১৫. মাইক্রোসফটের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হিসাবে বিল গেটসের নাম নেই। কিন্তু কয়েক বছর ধরে বড় অঙ্কের শেয়ার প্রতিবছরই বিক্রি করে চলেছেন। কিন্তু এগুলো শেষ হচ্ছে না। সূত্র : বিজনেস ইনসাইডার

No comments:

Post a Comment