মানবপাচারের শিকার হয়ে পরবর্তী সময়ে মালয়েশিয়ায় উদ্ধার ১৯২ বাংলাদেশি দুই ধাপে দেশে ফিরছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, প্রথম ধাপে মঙ্গলবার ৯৪ জন এবং বুধবার ৯৮ জন বাংলাদেশি দেশে ফিরবেন। মালয়েশিয়ার স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের ডিজি-১৮৭ ফ্লাইটে তারা দেশের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
বিকেল ৫টায় ঢাকায় হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা।

No comments:
Post a Comment