Friday, July 17, 2015
সাত মাসের বিশ্রামে মাশরাফি
বিশ্বকাপ থেকেই টানা খেলার মধ্যে ছিলো বাংলাদেশ। দলের অধিনায়ক হওয়ায় বিশ্রাম পান নি মাশরাফি বিন মুর্তজাও। তবে এই বছরের আর কোনো ওয়ানডে না থাকায় বিশাম পাচ্ছেন বারবার চোটের সঙ্গে লড়াই করে ফেরা এই দেশ সেরা পেসার।
এই বছর বাংলাদেশ দলের আর কোনো ওয়ানডে ম্যাচ নেই। এখনকার সূচি অনুযায়ী বাংলাদেশ পরবর্তী ওয়ানডে ম্যাচ খেলবে আগামী বছরের ফেব্রুয়ারী মাসে। এর আগে পর্যন্ত প্রায় সাত মাসের মত বিশ্রাম পাচ্ছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি।
বুধবার বছরের শেষ ওয়ানডে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফিকে সামনের আগামী সাত মাসের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অবশ্যই ট্রেনিং চালিয়ে যাব। চোটে পড়ার পর থেকে সারা বছর আমি একা ট্রেনিং করি। বাইরে অনেক কোচ আছে, ট্রেনার আছে, সেভাবে সেট করব। তাছাড়া আমি নিজেও জানি,আমাকে কিভাবে যত্ন নিতে হবে।’
এর আগে ভারত সিরিজের আগে এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন। সমস্ত শঙ্কা উপেক্ষা করে খেলেছিলেন ভারতের সাথে। সে সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,‘ভারত সিরিজের আগে দুর্ঘটনায় পড়ায় আমার ফিটনেস বা রিদমে একটু সমস্যা হয়ে যায়। প্রায় ১৪ দিন আমি কোনো অনুশীলন করতে পারিনি। এখনও আমি তার ধাক্কা বয়ে বেড়াচ্ছি।’
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment